রাজনীতি

শেষ মুহূর্তেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নিতে অনড় এনসিপি

নেতা জনসভায় ভাষণ দিচ্ছেন, জনসমাগমের মধ্যে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির নেতাকর্মীরা শেষ মুহূর্তে আসেনি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তিন দফা দাবি মেনে না নিলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না, তা আগেই জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেষ মুহূর্ত পর্যন্ত দলটিকে স্বাক্ষর অনুষ্ঠানে আনার চেষ্টা করেছিল সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন। তবে তাতে খুব একটা লাভ হয়নি। শেষ মুহূর্তেও নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন দলটির নেতারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিবিবি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এনিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, এর পূর্বে আমরা দেখেছি সরকার বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র দিয়েছিল। ফলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশও একইরকম একপাক্ষিক ও পক্ষপাতিত্বমূলক করার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে সুস্পষ্ট দাবি আদায় না হলে স্বাক্ষর করবে না এনসিপি।

এদিকে ঢাকার সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি- এই তিন দফা দাবিতে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।

দাবি মেনে নিয়ে অতিথিদের জন্য বরাদ্দ আসন ছেড়ে তাদের চলে যাওয়ার অনুরোধ করলেও সরেননি তারা। পরে তাদের তুলে দিতে গেলে জুলাই যোদ্ধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছোঁড়ে পুলিশ। এদিকে কয়েকটি গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

বিষয়:এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…