চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা মেট্রোর জয়রথ থামিয়ে ফাইনালে রংপুর

এনসিএল টি-২০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টিতে লিগপর্বে একমাত্র ঢাকা মেট্রো সাত ম্যাচের সাতটিতে জয় পেয়েছিল। প্লে-অফে এসে জয় যাত্রা থামল মোহাম্মদ নাঈম শেখদের। আসরের প্রথম কোয়ালিফায়ারে মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১০৭ রান তোলে। জবাবে নেমে নেমে চার বল ও চার উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

রংপুরের কাছে হারলেও আসর শেষ হয়নি ঢাকার। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে নামবে ঢাকা। ম্যাচের জয়ী দল ২৪ ডিসেম্বর ফাইনালে খেলবে রংপুরের বিপক্ষে।

Banglabid

ঢাকা মেট্রোর হয়ে এদিন ব্যাটাররা আলো ছড়াতে পারেননি। সর্বোচ্চ ৩০ রানের ইনিংস এসেছে ইমরানুজ্জামানের ব্যাট থেকে। ৪২ বলের ইনিংসটিতে ছিল চারটি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন আমিনুল ইসলাম। এছাড়া আবু হায়দার রনি ৮ বলে ১৬ রান করেন।

রংপুরের হয়ে রবিউল হক ৩ উইকেট নেন। দুটি উইকেট নেন আলাউদ্দিন বাবু।

জবাবে নেমে রংপুরকেও লড়াই করতে হয়েছে। দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ১৭ রান এবং আব্দুল্লাহ আল মামুন ১৭ রান করে ফিরে যান। ১৬ রান করেন নাইম ইসলাম। আরিফুল হক ২০ বলে ২২ রান করে আউট হওয়ার পর তানভীর হায়দারের ২৬ বলে ২২ রানের অপরাজিত ইনিংসে রংপুরে জয় নিশ্চিত হয়।

Reneta

ঢাকা মেট্রোর হয়ে শহিদুল ইসলাম দুটি উইকেট নেন। অ্যালিস আল ইসলাম ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএল টি-২০ঢাকা মেট্রোরংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আপনারা শান্তিতে থাকুন, আমাদের ঘরেও উঁকি মারবেন না: ভারতকে জামায়াত আমীর

পরবর্তী

ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

পরবর্তী
ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

হাস্যোজ্জ্বল হানি সিং ও শাহরুখ খান পারফর্ম করছেন মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিই কি হানি সিংকে থাপ্পড় মেরেছিলেন শাহরুখ?

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT