অর্থনীতি

আর্থিক গোয়েন্দা ইউনিট প্রধান হলেন এনবিআরের ইখতিয়ার উদ্দিন

আর্থিক গোয়েন্দা ইউনিট প্রধান হলেন এনবিআরের ইখতিয়ার উদ্দিন

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকার কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ) এর প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। তাকে ডেপুটি গভর্নরের মর্যাদায় দুই বছরের জন্য এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধান অনুযায়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বিষয়:অর্থ মন্ত্রণালয় কর কমিশনার ডেপুটি গভর্নর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…