অর্থনীতি

এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, ঐতিহাসিক স্থাপনা, আধুনিক স্থাপত্যশৈলী, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিলুপ্ত করে  রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। 

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালেয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ জনস্বার্থে হাইকোর্টে এই রিটটি করেছেন বলে রোববার সাংবাদিকদের জানান।

এই রিটে সংবিধানের ২৬, ৩১ ও ২৯(১) অনুচ্ছেদের আলোকে ওই অধ্যাদেশটি কেন সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। সেই সাথে অধ্যাদেশের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এই রিট আবদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাবে বিভক্ত করে অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়।

বিষয়:এনবিআর হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…