চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজমুন নাহারের ১৭৫ দেশ ভ্রমণের মাইলফলক অর্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

বিশ্ব ভ্রমণের রেকর্ডের কাছাকাছি পৌঁছেছেন নাজমুন নাহার। লাল সবুজের পতাকা হাতে বিশ্ব ভ্রমণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে ১৭৫ দেশ ভ্রমণের ঐতিহাসিক রেকর্ড গড়লেন নাজমুন নাহার। ১৭৫ তম দেশ হিসেবে ভানুয়াতু ভ্রমণের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। 

২০২৪ সালের সেপ্টেম্বরের শুরু থেকে এবারের ভ্রমণ শুরু করেছেন নাজমুন। পৃথিবীর দক্ষিণ-পূর্ব গোলার্ধে অবস্থিত দেশ ফিজি ও ভানুয়াতু পর্যন্ত। নাজমুন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন হয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ফিজির নাদিতে পৌঁছান ৯ সেপ্টেম্বর। ফিজির নাদি, নাতাদোলা ও সুভাসহ বিভিন্ন স্থান ভ্রমণ শেষে তিনি ভানুয়াতু অভিযাত্রা করেন। ভানুয়াতুর পোর্ট ভিলা, এসপিরিতু শান্তো, মালেকুলা, মেলে, তানা, এরাকর ও একাসুপসহ বিভিন্ন আদিবাসী অঞ্চল ভ্রমণ করেন। একাসুপ কালচারাল ভিলেজের আদিবাসীদের প্রধান রাজা নাজমুন নাহারের বিশ্ব ভ্রমণের মাইলফলকে অভিনন্দন জানান।

নাজমুন ভ্রমণ করবেন বিশ্বের প্রতিটি দেশ। তার পেছনে ব্যাকপ্যাক, দু’চোখে পুরো পৃথিবী দেখে শেষ করার এক অনাবিল স্বপ্ন দেখতে দেখতে লাল সবুজের পতাকা হাতে এগিয়ে চলেছেন সকল দুর্গম পথ। সকাল বাধা বিপত্তি অতিক্রম করে তার এই দুর্বার পথ চলা যেন পৃথিবীতে অপারাজেয় বাংলাদেশের আরেক নাম। নাজমুন বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম বজায় রেখে এভাবেই গৌরবের সাথে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিশ্ববাসীর কাছে। উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধসহ পৃথিবীর প্রতিটি দেশের মানচিত্রের মাঝে উড়াচ্ছেন লাল সবুজের পতাকা।

২০০০ সলে ভারতের ভুপালের পাঁচমারিতে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে তার প্রথম বিশ্ব ভ্রমণের সূচনা হয়। ২০১৮ সালের ১ জুন ১০০ তম দেশ ভ্রমণের মাইলফলক সৃষ্টি করেন জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তের ভিক্টোরিয়া জলপ্রপাতের ওপর। ১৫০ দেশ ভ্রমণের মাইলফলক সৃষ্টি করেন আফ্রিকা মহাদেশের দেশ সাওতমে অ্যান্ড প্রিন্সিপে। ২৪ বছর ধরে নাজমুন পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন জনপদের মাঝে বাংলাদশের পতাকাকে তুলে ধরেছেন।

এছাড়া তিনি পরিবেশ রক্ষা ও বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে সারা পৃথিবী জুড়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করেন। নাজমুন পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণের সময় ‘নো ওয়ার অনলি পিস, সেভ দ্য প্ল্যানেট এই শান্তি ও ঐক্যের বার্তাগুলো পৌঁছান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু ও তরুণদেরকে উৎসাহিত করেন।

Reneta

পৃথিবীর বেশির ভাগ দেশ নাজমুন সড়ক পথে ভ্রমণ করেছেন। তার ২৪ বছরের বিশ্ব অভিযাত্রার মাঝে তিনি বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। বহুবার মৃত্যুমুখে পতিত হয়েছেন, তবুও একের পর এক দেশ ভ্রমণ করেছেন লাল সবুজের পতাকা হাতে। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়।

নাজমুন নাহার একজন হার না মানা দুর্বার নারী, ইতিপূর্বে তার বিশ্ব ভ্রমণের কঠিন চ্যালেঞ্জগুলো সেটাই প্রমাণ করেছে। দেশ-বিদেশে তার অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে প্রায় ৫৫ টির মতো অ্যাওয়ার্ড। তিনি পড়াশোনা করেছেন সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে। বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছেন নাজমুন। বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, বিখ্যাত ব্যক্তিরা তাকে সংবর্ধিত করেছেন।

বাংলাদেশের লক্ষ্মীপুর সদরে জন্ম নিয়েছেন এই আলোকিত নারী। স্বপ্ন, চেষ্টা আর সংগ্রামের মাধ্যমে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে সকল নারী তাদেরই একজন আমাদের নাজমুন নাহার। যুগ যুগ ধরে লাল সবুজের পতাকা হাতে নাজমুন নাহারের বিশ্ব ভ্রমণের এই দৃষ্টান্ত পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে গৌরবান্বিত করবে। ১৭৫ দেশ ভ্রমণের মাইলফলক অর্জন করে বিশ্ব রেকর্ডের কাছাকাছি পৌঁছেছেন নাজমুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুন নাহারমাইলফলক
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু 

জুন ২৯, ২০২৬

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT