চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টে ভালো দল হয়ে উঠবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ। টাইগার ক্রিকেটারদের খেলা মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুর ছাড়ার সময় টেস্টে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শোনালেন আশার কথা।

‘খেলোয়াড়দের সবার মানসিকতা এখন ইতিবাচক। তবে টেস্টে এখনও আমরা আহামরি কোনো ভালো দল না। আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কালকে (গতকাল) মেজাজটাই খারাপ ছিল। এটাই বাস্তবতা, এখনও আমাদের অনেকদূর যেতে হবে। তবে আমার ধারণা এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টে ভালো দল হয়ে উঠবে।’

‘কারণ এখন আমরা তো বেশি ভালো দলগুলোর বিপক্ষে বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। টানা এক বছরে আমাদের ১৪টা টেস্ট খেলতে হবে, এতোগুলো টেস্ট খেলা সহজ কথা না। এর মাঝে আমাদের একটা ভালো দল হবে, এই বিশ্বাস আছে।’

আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে সাড়ে তিনশ পেরিয়ে থামে বাংলাদেশ। ১৫৫ রানের লিড নিয়ে বোলিং শুরু করে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ২৭ রানে ৪ উইকেট তুলে নিয়েছে। ব্যাটিংয়ে মুশফিকুর রহিম সেঞ্চুরি করলেও ১৩ রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি সাকিব আল হাসান। তাই আক্ষেপ আছে নাজমুল হাসানের।

‘আমি সকালে এসেছিলাম তাড়াহুড়া করে দুটি সেঞ্চুরি দেখতে। একটি হল আরেকটি ফসকে গেল। আমাকে আগেই সাকিব বলছিল যে ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছিলাম এই, এসব চলবে না। আগে ফিফটি করো। তাড়াহুড়া করো না। ও ভালো খেলেছে কিন্তু সেঞ্চুরিটা হল না। ১৩ রান দূরে থেকে গেল।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুল হাসান পাপনবিসিবি সভাপতিমিরপুর টেস্টলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ে আসর শুরু নেপালের, মালদ্বীপের জালে ভারতের গোল উৎসব

মে ২৫, ২০২৬

বিশ্বকাপে খেলতে ‘ঝুঁকি’ নেই মেসির

মে ২৫, ২০২৬

সচিব হলেন ৪ কর্মকর্তা

মে ২৫, ২০২৬

সৌদি ফুটবলারের পাসপোর্ট চুরি, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা

মে ২৫, ২০২৬

স্পেনের স্কোয়াডে রিয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন কোচ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT