চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছরই বিসিবি ছাড়তে চান নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন

মন্ত্রিসভায় দায়িত্ব পেয়ে যতদ্রুত সম্ভব বিসিবি ছাড়ার ইচ্ছার কথা জানালেন নাজমুল হাসান পাপন। একযুগ ধরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আগে সংবাদমাধ্যমকে নাজমুল হাসান বলেন, ‘এমনিতেই পরের বছর মেয়াদ শেষ করে দায়িত্ব ছাড়তাম। এখন এবছরই, যতদ্রুত পারি পদ ছাড়ব। যদিও ছাড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।’

মন্ত্রী হয়ে বিসিবি সভাপতির দায়িত্ব পালনে কোনো আইনগত বা গঠনতান্ত্রিক বাধা না থাকলেও দুটি দায়িত্ব দীর্ঘদিন একসঙ্গে চালিয়ে যেতে চান না নাজমুল হাসান।

বিসিবির সবশেষ নির্বাচন হয়েছে ২০২১ সালের অক্টোবরে, পরেরটি হওয়ার কথা ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বরে। মেয়াদ শেষ না করেই বিসিবি ছাড়তে চান নাজমুল হাসান। ২০১২ সালে প্রথমে সরকারের মনোনয়নে বিসিবি সভাপতির দায়িত্ব পান তিনি।

পরের বছরই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে বোর্ডের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নেন। পরে ২০১৭ ও ২০২১ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সভাপতি হন। গতবার নির্বাচনের আগেও তিনি বেশ কয়েকবার বলেছেন, সভাপতির দায়িত্বে আর থাকতে চান না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসানবঙ্গভবনবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শপথ নিলেন নতুন প্রতিমন্ত্রীরা

পরবর্তী

৫ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

পরবর্তী

৫ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

বাগেরহাটে সুদকারবারীদের ‘ব্ল্যাংক চেকের’ ফাঁদ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT