চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাৎসি প্রতীক এড়াতে জার্সি নম্বরের নকশা পাল্টাবে জার্মানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাডলফ হিটলার এবং পার্টির অধীনে থাকা প্রধান আধাসামরিক সংস্থা শুটজস্টাফেল’র প্রতীকের সঙ্গে জার্মান ফুটবল দলের ৪ নম্বর জার্সির মিল রয়েছে। এবার তাই ৪ নম্বর জার্সির নকশায় পরিবর্তন করা হবে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) সোমবার এ সিদ্ধান্তের কথা জানায়।

আগামী জুনে ইউরো চ্যাম্পিয়নশিপের আসরের পর্দা ওঠার আগেই ৪ নম্বর জার্সির নতুন নকশাটির আত্মপ্রকাশ হয়েছে। ফ্রান্সের বিপক্ষে গত মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ের সময় সেই জার্সির ব্যবহার দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিবৃতিতে ডিএফবি জানায়, ‘০-৯ নম্বর জার্সিগুলো পরীক্ষা-নিরীক্ষার পর ১-২৬ নম্বর জার্সি পর্যালোচনার জন্য উয়েফাতে জমা দেয়া হয়। জার্সির নকশা তৈরির প্রক্রিয়াতে নাৎসি প্রতীকের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি।’

‘তবুও আমরা মন্তব্যগুলোকে খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি এবং বিষয়টি নিয়ে আলোচনার জন্য সুযোগ দিতে চাই না। আমরা ৪ নম্বর জার্সির জন্য একটি বিকল্প নকশা তৈরি করে এটি উয়েফার এর সাথে সমন্বয় করবো।’

ঠিক একই কারণে ৪৪ নম্বর জার্সি প্রত্যাহারের পদক্ষেপ নেয়া হয়েছে। কারণ দুটি চার একসাথে নাৎসি পার্টির শুটজস্টাফেল গ্রুপের ব্যবহৃত স্টাইলাইজড এসএস’র (SS) সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এসএস নামে পরিচিত গ্রুপটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছিল। স্টাইলাইজড এসএস প্রতীক জার্মানিতে নিষিদ্ধ। ডিএফবি’র অফিসিয়াল জার্সি সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস আগেই বলেছিল, তারা ৪৪ নম্বর জার্সিটি সরিয়ে নেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানিজার্সিডিএফবিনাৎসিলিড স্পোর্টসশুটজস্টাফেলস্টাইলাইজড
শেয়ারTweetPin

সর্বশেষ

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT