চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়াপল্টন নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত

বিএনপির সমাবেশ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
নয়াপল্টনে নেতাকর্মীদের বিশাল জনসমাগম ও স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে নেতা-কর্মীদের ঢল নেমেছে। ঢাকার আশপাশের জেলা ও রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো নয়াপল্টন এলাকা।

তীব্র রোদ উপেক্ষা করে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ সমাবেশ শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে সঞ্চালনায় করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়া বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য দেবেন। এদিকে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির ও দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশ ও দলের পতাকা।

সমাবেশে এখন পর্যন্ত বক্তব্য রেখেছেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, তাতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

নয়াপল্টনে নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ দুপুর আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা। এদিকে বিএনপির আজকের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা গেছে।

এর আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ’ গানসহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করেছেন।

Reneta

সমাবেশ মঞ্চের পেছনে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে। সেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এছাড়া গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্ন নেতিবাচক সংবাদের শিরোনাম।

গত ৫ আগস্টের আগে সাধারণত বিএনপির তাদের সমাবেশের মঞ্চ তৈরি করতেন অস্থায়ীভাবে পিকআপ ভ্যানের ওপর। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বাঁশ ও কাঠের কাঠামোর ওপর মঞ্চ তৈরি করছে দলটি। আর সমাবেশের দুই পাশে বাঁশের খুঁটি দিয়ে ঘেরাও করে চেয়ার বসানো হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের বসার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নয়াপল্টননয়াপল্টনে সমাবেশবিএনপির সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন? জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT