চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিকার কেড়ে নিতে নতুন জালিমদের আবির্ভাব ঘটেছে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, বরিশাল
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের প্রত্যাশা ছিল জনগণের অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনা। কিন্তু এখন নতুন জালিমদের আবির্ভাব ঘটেছে। যারা গুপ্ত সংগঠনের মাধ্যমে আবারও জনগণের অধিকার কেড়ে নিতে চায়।

বুধবার ৪ ফেব্রুয়ারি বরিশালের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করেন। অথচ যারা নারীদের নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলছে, তারা নাকি ইসলামী রাজনীতি করে। নারীদের ঘরে আটকে রেখে কোনোদিন দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, জনগণকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলাই জালিমদের মানসিকতার পরিচয়। ১২ তারিখে তারা নির্বাচিত হলে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, বলেও মন্তব্য করেন তিনি।

বরিশাল অঞ্চলের সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এই এলাকার সবচেয়ে বড় সংকট নদীভাঙন। বিশাল এই জনপদকে রক্ষা করতে হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। এসব উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য ১২ তারিখে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজসহ স্থানীয় উন্নয়ন কার্যক্রম বিএনপিই বাস্তবায়ন করতে পারবে, যদি জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেয়।

Reneta

নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষক ও মৎস্যচাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার নির্মাণ করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সার ও কীটনাশক সরবরাহের ব্যবস্থা করা হবে।

এ ছাড়া মা-বোন ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। খেলাধুলায় প্রতিভাবানদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারলেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি বলেন, জনগণের সমর্থন না থাকলে পরিণতি কী হতে পারে, ৫ আগস্ট জনগণ তা দেখেছে।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস।

সমাবেশে তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ব্যালট পেপার ছাপিয়ে ভোট কারচুপির প্রস্তুতি নিচ্ছে এবং মানুষের বিকাশ নম্বর সংগ্রহ করছে। তিনি প্রশ্ন তোলেন, এরা কীভাবে সততার সঙ্গে দেশ পরিচালনার কথা বলে?

সমাবেশের শেষভাগে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, ১২ তারিখে ভোট দিই। ধানের শীষ বিজয়ী হলে ১৩ তারিখ থেকেই সবাইকে নিয়ে দেশ গঠনের কাজ শুরু করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জুলাই অভ্যুত্থানতারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবিএনপির সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT