চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের গুঞ্জনে নয়নতারার হাস্যরস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৫
বিনোদন
A A

২০২২ সালে পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেছিলেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। দাম্পত্য জীবনের চতুর্থ বর্ষে পা দিয়েছেন এই যুগল। এরই মাঝে গুঞ্জন চাউর হয়েছে, ভেঙে যাচ্ছে নয়নতারা-বিগনেশের সংসার।

গত কয়েক দিন ধরে নয়নতারা-বিগনেশের বিবাহবিচ্ছেদের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু পোস্ট দিয়েছেন, সেসবকে কেন্দ্র করে বিচ্ছেদের গুঞ্জনের সূচনা। নয়নতারার আবেগপ্রবণ এসব বার্তা নিজের বিচ্ছেদের গুঞ্জনের আগুনে ঘি হিসেবে কাজ করছে।

একটি পোস্টে নয়নতারা লেখেন, “বোকাকে বিয়ে করা ভুল।” অন্য পোস্টে নয়নতারা লেখেন, “পুরুষেরা কখনো পরিণত হয় না।” আরেকটি পোস্টে নয়নতারা লেখেন, “আমাকে একা থাকতে দাও, আমি ক্লান্ত।”

নয়নতারার এসব বার্তা দ্রুত নেটিজেনদের নজর কাড়ে। কেবল তাই নয়, দুইয়ে দুইয়ে চার মেলাতেও ভুল করেন না তারা। ভক্ত-অনুরাগীরা বিশ্বাস করতে শুরু করেন, “ভেঙে যাচ্ছে তাদের প্রিয় তারকার সংসার।”

বিচ্ছেদের খবরে যে পোস্ট করেন নয়নতারা

নয়নতারা-বিগনেশের সংসার ভাঙা নিয়ে জোর চর্চা এখনো সোশ্যাল মিডিয়ায় চলছে। কিন্তু এ দম্পতির কেউই পরিষ্কারভাবে কোনো কিছু বলেননি। তবে নয়নতারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন। তাতে দেখা যায়, সবুজ ঘাসের ওপরে চাদর বিছিয়ে শুয়ে আছেন বিগনেশ। তার পিঠের ওপরে বসে আছেন নয়নতারা। তারা দুজনেই গভীর ভাবনায় মগ্ন।

এ ছবিতে নয়নতারা লেখেন, “আমরা যখন আমাদের নিয়ে পাগলাটে নিউজ দেখি, তখন আমাদের প্রতিক্রিয়া।” নেটিজেনরা এটিকে ইঙ্গিতপূর্ণ পোস্ট বলছেন। তাদের ভাষ্য, “নয়নতারা এই বক্তব্যের মাধ্যমে বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়ালেন।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘লেডি সুপারস্টার’নয়নতারাবিগনেশ শিবানভারতের দক্ষিণী সিনেমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের পর জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক শ্যামল, বাবু, রূপা ও শাকিলের আটকাদেশ অব্যাহত: সিজেএর উদ্বেগ

জুন ২৯, ২০২৬

অর্থনীতিকে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনের তিন ধাপে এগোবে সরকার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT