চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি বিপাকে নওয়াজের স্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
নওয়াজের স্ত্রী ও তার স্বামী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক দ্বন্দ্বের কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবার সম্পত্তির অধিকার বিষয়ক জটিলতা নিয়ে আইনি বিবাদে জড়ালেন নওয়াজের স্ত্রী (আলিয়া) ও তার মা মেহেরুন্নিসা সিদ্দিকী।

জানা গেছে, ইতোমধ্যেই অভিনেতার স্ত্রীর (আলিয়া) নামে থানায় এফআইআর দায়ের করেছেন নওয়াজের মা মেহেরুন্নিসা সিদ্দিকী। যার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য নওয়াজের স্ত্রী আলিয়াকে সমন পাঠিয়েছে ভারসোভা পুলিশ।

দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-বউয়ের মাঝে। এবার আলিয়ার নামে ভারতীয় দণ্ডবিধির ৪৫২ (অনুপ্রবেশ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৫০৪ (গালিগালাজ করা) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Banglabid

আলিয়া ইনস্টাগ্রামে তার বিরুদ্ধে দায়ের মামলার প্রতিলিপি পোস্ট করে লেখেন, ‘আশ্চর্যজনক ঘটনা…. আমার স্বামীর বিরুদ্ধে আমার দায়ের করা ফৌজদারী মামলা, যেখানে সব অভিযোগ সত্য ছিল তাকে পুলিশ পাত্তা দিল না। কিন্তু আমি নিজের স্বামীর বাড়িতে প্রবেশ করলাম, আর আমার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়ে গেল কয়েক ঘণ্টার মধ্যে, আমি কি কোনদিন সুবিচার পাব না?’

এর আগে ২০২০ সালে নওয়াজের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন আলিয়া। নওয়াজকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়ে অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন আলিয়া।

সে সময় পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাতকারে নওয়াজের স্ত্রী বলেছিলেন, তিনি যখন নওয়াজের প্রথম সন্তানের মা হতে চলেছিলেন তখন নওয়াজ অন্য মহিলাদের সঙ্গে ব্যস্ত থাকতেন।

Reneta

আলিয়া আরও জানিয়েছিলেন, ‘আমার খুব ভালো ভাবে মনে আছে যখন আমাদের প্রেম চলছিল তখনও অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল নওয়াজ। বিয়ের পরেও বদলায়নি। সেই নিয়ে কম ঝগড়া হত না। এরপর যখন আমি প্রেগন্যান্ট ছিলাম, আমাকে একা সমস্ত চেক-আপের জন্য যেতে হত। আমাকে চিকিতসক বলেছিলেন আমি পাগল, কারণ আমি নাকি ওনার ক্যারিয়ারে দেখা প্রথম মহিলা যে একা সন্তানের জন্ম দিতে হাসপাতালে এসেছে। যখন আমি প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলাম তখনো ও (নওয়াজ) ফোনে গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত ছিল’।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়ানওয়াজউদ্দিন সিদ্দিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা

পরবর্তী

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল: কোয়ার্টারে চ্যানেল আই

পরবর্তী
ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, চ্যানেল আই মিডিয়া কাপের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল: কোয়ার্টারে চ্যানেল আই

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক এমডির সাক্ষাৎ, দুজনের মুখোমুখি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক এমডির সাক্ষাতে যেসব বিষয় আলোচিত

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT