বিনোদন

যে কারণে গ্রেপ্তার নওয়াজউদ্দিনের ভাই

নওয়াজউদ্দিনের ভাই গ্রেপ্তার, পুলিশ ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নওয়াজউদ্দিনের ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ, ছবি দুইজন ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আবারও নেতিবাচক খবরে আলোচনায় নওয়াজউদ্দিন সিদ্দিকীর পরিবার। বুধবার (২২ মে) জালিয়াতির অভিযোগে নওয়াজের ভাই আয়াজউদ্দিন সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বেআইনিভাবে জেলা ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষে দেওয়া হয়েছে এমন একটা আদেশ পত্র ভূমি অফিসে দেখান। জাভেদ ইকবাল নামে এক ব্যক্তির সঙ্গে চলমান কৃষি জমি বিরোধের জেরে এটা করেন তিনি। পরে জানা যায় জারি করা আদেশটি আসলে ভুয়া।

আর এ কারণেই জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ ধারায় আয়াজউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। যে অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

এরআগে নওয়াজ পরিবার আইনি ঝামেলায় বেশ কয়েকবার খবরে আসে। সর্বশেষ নওয়াজ ও তার স্ত্রী আলিয়ার মধ্যে বিবাদের বিষয়টি সামনে আসে। দাম্পত্যকলহের মামলা আদালতে পৌঁছেছিল। তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদের মামলাও চলছিল। সেসময় আলিয়াও নওয়াজউদ্দিনের আরেক ভাই শামাসউদ্দিনের বিরুদ্ধেও সহিংসতার অভিযোগ এনেছিলেন। তবে সম্প্রতি আলিয়া নিজের বিবাহবিচ্ছেদের নোটিশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। নওয়াজউদ্দিনের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেন। –আউটলুকইন্ডিয়া

বিষয়:অভিনয় নওয়াজউদ্দিন সিদ্দিকী বলিউড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…