বিনোদন

যে কাণ্ডে আইনি বিপাকে নওয়াজউদ্দিন

নওয়াজউদ্দিনের আইনি বিপাকের ছবি, সেলফি হাতে, গাঢ় সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নওয়াজউদ্দিনের আইনি বিপাকে থাকা অবস্থার ছবি, তিনি সেলফি তুলছেন, পটভূমিতে সবুজের ছায়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনলাইন গেমিং অ্যাপের জন্য তৈরি বিজ্ঞাপনে অভিনয় করে আইনি বিপাকে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। মহারাষ্ট্রের এক হিন্দু সংগঠন তার নামে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ উঠেছে মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন নওয়াজ। সেই কারণে তার গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে।

জানা গেছে, হিন্দু জনজাগৃতি সমিতির ‘সুরাজ্য অভিযান’ ক্যাম্পেনের আওতায় বিচারের দাবি করা হয়েছে। বিষয়টি লিখিতভাবে মুম্বাই পুলিশ কমিশনার ও মহারাষ্ট্রের ডিরেক্টর জেনারেলকে দেওয়া হয়েছে। তাহলে আপত্তি কোথায়?

গেমিং অ্যাপের বিজ্ঞাপনে পুলিশের পোশাক পরে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। আর তাতেই হিন্দু সংগঠনের অভিযোগ, এতে পুলিশের সম্মানহানি হয়েছে। কারণ উর্দি পরে তারকা গেম খেলার মাধ্যমে টাকা রোজগারের কথা বলেছেন!

যে লেখা মুম্বাইয়ের পুলিশ কমিশনার ও মহারাষ্ট্রের ডিজিকে দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, উর্দি পরে এই ধরনের বিজ্ঞাপন অত্যন্ত নিন্দাজনক। বিষয়টি নিয়ে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। তা না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নওয়াজউদ্দিনের পাশাপাশি অভিযুক্ত গেমিং অ্যাপের মালিক অঙ্কুর সিং।

এই প্রসঙ্গে ‘সুরাজ্য অভিযান’ এর মহারাষ্ট্র স্টেট কোর্ডিনেটর অভিষেক মুরুকাটে বলেন, “মহারাষ্ট্র পুলিশ সুপ্রশিক্ষিত এবং কঠিন পরিশ্রম করে। কিন্তু বিজ্ঞাপনে দেখানো হয়েছে তারা অনলাইন জুয়া খেলেই দক্ষ হয়ে যান। এটা অত্যন্ত হতাশার এবং দুর্ভাগ্যজনক যে কোন পুলিশকর্মী এর বিরুদ্ধে সোচ্চার হননি এবং বাইরের কেউ বিষয়টি নিয়ে অভিযোগ জানাচ্ছে। আমরা এও আশা করছি, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।”

তবে এ প্রসঙ্গে এখন পর্যন্ত মুখ খোলেননি নওয়াজউদ্দিন কিংবা গেমিং অ্যাপের মালিক অঙ্কুর সিং।- টাইমস অব ইন্ডিয়া

বিষয়:আইনি বিপাকে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলিউড অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…