‘বিয়ে করা উচিত নয়’, কেন বললেন নওয়াজউদ্দিন?

নওয়াজউদ্দিনের ছবি, তিনি একটি কালো জ্যাকেট পরেছেন, পেছনে প্রতিফলিত ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে স্ত্রী আলিয়ার সাথে কলহ মিটিয়ে আবার এক হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এত চড়াই–উতরাই পেরিয়ে নওয়াজ বলছেন, ‘বিয়েই করা উচিত নয়।’ কিন্তু কেন এমন কথা বলছেন অভিনেতা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, ‘বিয়ে কি করা উচিত?’ উত্তরে অভিনেতা বলে, ‘কারও উচিত নয়।’
রণবীর আল্লাহবাদিয়ার ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি বলতে চাই যদিও লোকে ভুল বুঝবে…বিয়ে করা উচিত নয়। বিয়ের দরকারই বা কী? যদি কাউকে ভালোবাসেন, তাহলে সম্পর্কটা বিয়ে ছাড়াও এগিয়ে নেয়া যায়। বিয়ের পরে একে অপরকে গুরুত্ব দেয়া কমিয়ে দেয়।’
এরপর অভিনেতা যোগ করেন, ‘বিয়ে না করলে প্রেম মজবুত থাকে। বিয়ের পরে প্রেম কমে যাওয়া শুরু করে। সন্তানরা আসে জীবনে, অনেক কিছু ঘটে। যদি কাউকে ভালোবাসেন আর ভালোবাসা ধরে রাখতে চান, তাহলে বিয়ে করবেন না।’
নওয়াজ আরও বলেন, ‘আমরা ভাবি আমাদের ভালোবাসা, স্ত্রী আমাদের সুখ দেবেন। কিন্তু কিছুদিন পরে শুধুমাত্র কাজই আনন্দ দিতে পারে।’
বেশ কয়েকবার আলাদা হয়ে যাওয়ার পর মার্চ থেকে নওয়াজ ও আলিয়া আবার এক হয়েছে। সম্প্রতি এই দম্পতি ১৪ বছরের বিবাহ বার্ষিকী উদযাপন করেছে।
সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস






