চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বড় বাজেটের সিনেমাগুলো ইন্ডাস্ট্রির সুনাম ক্ষুণ্ণ করছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১০, মে ২০২৩
বিনোদন
A A
বড় বাজেটের সিনেমাগুলো ইন্ডাস্ট্রির সুনাম ক্ষুণ্ণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের বড় বাজেটের সিনেমাগুলো সুবিধা করতে পারছে না বক্স অফিসে। অধিকাংশ বড় বাজেটের সিনেমাই দর্শক ও সমালোচকদের মন জয় করতে পারছে না। এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

আসছে নওয়াজের নতুন ছবি ‘জগিরা সারা রা রা’। ছবিতে অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা। ‘ক্রুক’ দিয়ে সফলভাবে ক্যারিয়ার শুরু করেছেন নেহা। কিন্তু এরপর একাধিক সিনেমা ব্যর্থ হয়েছে। অনেকেই মনে করেন নেহা ভালো সিনেমা নির্বাচন করতে পারছেন না। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে নওয়াজ বলেছেন, ‘ভালো সিনেমা কাকে বলে ভারতে? হয়তো মানুষ বড় বাজেটের সিনেমাকে ভালো সিনেমা বলছে। কিন্তু সেগুলোই বা চলছে কোথায়? বড় বাজেটের সিনেমাগুলোই তো ইন্ডাস্ট্রির সুনাম ক্ষুণ্ণ করছে। মাঝে মাঝে ভয় লাগে যে সিনেমাই বন্ধ হয়ে না যায়।’

নওয়াজ আরও বলেন, ‘সিনেমা বড় কিংবা ছোট যাই হোক, অর্থবহ হতে হবে। বিষয়টি এমন নয় যে বড় বাজেটের সিনেমা পেলেই করে ফেলতে হবে। কিছু তো থাকতে হবে সিনেমায়। শুধু টাকার জন্য তো সিনেমা করা উচিত নয়। যেমন, বজরঙ্গি ভাইজান বড় বাজেটের ছবি ছিল, সিনেমাতেও অনেক কিছু ছিল।’

রোমান্টিক কমেডি ছবি ‘জগিরা সারা রা রা’। খ্যাতনামা লেখক গালিব আসাদ ভোপালির লেখা থেকে ছবিটি তৈরি করেছেন কুশান নন্দী। ‘জগিরা সারা রা রা’ মুক্তি পাবে ১২ মে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: নওয়াজউদ্দিন সিদ্দিকীনেহা শর্মাবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট পাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা

পরবর্তী

আলভেজের জামিন আবেদন নামঞ্জুর

পরবর্তী
আলভেজের জামিন আবেদন নামঞ্জুর, আদালত সিদ্ধান্ত ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলভেজের জামিন আবেদন নামঞ্জুর

Man with helmet and glasses with orange cat on his shoulder outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় এএফপি’র সাংবাদিক নিহত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT