বাংলাদেশ

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিলো নৌবাহিনী

নৌবাহিনী বন্যার্তদের জন্য এক দিনের বেতন দিলো. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনী বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন প্রদান করছে, বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় তাদের অবদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়েছে নৌবাহিনীর সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

প্রবল বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ অন্তত ১১টি জেলা। এসব জেলার ৭৭টি উপজেলা প্লাবিত হয়েছে। সরকারি হিসাব মতে এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন।

ভয়াবহ এ পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের অন্তত একদিনের বেতনের অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন।

বিষয়:বন্যার্তদের জন্য ত্রাণ বাংলাদেশ নৌবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…