আন্তর্জাতিক

ফিনল্যান্ড, সুইডেনকে ন্যাটোতে আমন্ত্রণ, ইউরোপে নতুন উত্তেজনা

পুলিশ ও সামরিক বাহিনী সদস্যরা একটি সামরিক যান পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক বাহিনী ও পুলিশ সদস্যরা একটি সামরিক যান পাশে দাঁড়িয়ে আছেন, পেছনে পোল্যান্ডের পতাকা ও মার্কিন পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ন্যাটোতে যোগ দিতে ফিনল্যান্ড ও সুইডেনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটি।

ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানান, ফিনল্যান্ড, সুইডেনকে কেবল সুরক্ষা দেওয়াই নয়, নর্ডিক অঞ্চলে সেনা উপস্থিতি বাড়াতেও ইতোমধ্যে রাজি হয়েছে সদস্য দেশগুলো। সম্মেলনে ইউরোপের নিরাপত্তার জন্য রাশিয়াকে সরাসরি হুমকি বলেছেন বিশ্বনেতারা।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে ইউরোপে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়বে।

একই সাথে তিনি সতর্ক করে বলেছেন, দেশ দুটিতে ন্যাটো অবকাঠামো তৈরি এবং সেনা মোতায়েন করা হলে মস্কো জবাব দেবে। এদিকে রুশ হুমকি মোকাবিলায় ইউরোপজুড়ে মার্কিন সেনা বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

একই সঙ্গে পোল্যান্ডে একটি নতুন স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণেরও ঘোষণা দেন তিনি।

বিষয়:ন্যাটো ভ্লাদিমির পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…