স্বাস্থ্য

ডেঙ্গু ও জিকা ভাইরাস নিয়ন্ত্রণে দেশব্যাপী মশা নিধন জরুরি: আইইডিসিআর

মশা নিধনের জন্য সচেতনতা কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু ও জিকা ভাইরাস নিয়ন্ত্রণে মশা নিধনের জন্য জনসচেতনতা কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এবছর দেশে ‘ডেন-টু’ জনিত ডেঙ্গুর সংক্রমণ বেশি হলেও ‘ডেন-থ্রি’ ও ‘ফোর’ এই ২ সেরোটাইপেও সংক্রমণ চলছে। ঢাকায় ‘জিকা ভাইরাস’ শনাক্ত হওয়ায় মশাবাহিত ‘ডেঙ্গু’ ও ‘জিকা’ জনিত রোগের জটিলতা ও প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে। আইইডিসিআর বলছে, ডেঙ্গু’ ও ‘জিকা ভাইরাস’ জনিত সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী সার্বিক উদ্যোগে মশা নিধন জরুরী।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহ্মিনা শিরীন জানিয়েছেন, ‘ডেন-টু’ জনিত ডেঙ্গু ছাড়াও বাকী দুটি সেরোটাইপে ডেঙ্গুর সংক্রমণ হলে পরিস্থিতি জটিল হতে পারে। ঢাকায় মশাবাহিত আরেকটি রোগ ‘জিকা ভাইরাসে’ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আইইডিসিআর জানিয়েছে, চলতি মৌসুমের সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০ জনের। গত বছর সেপ্টেম্বরে মাত্র এক মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩’শ ৯৬ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গুর উর্ধ্বমুখী প্রকোপের কারণ ছিল ‘ডেন-টু’ জনিত সংক্রমণ।

বিষয়:আইইডিসিআর জিকা ভাইরাস ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…