জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট কমিটি গঠন

দুটি আইনজীবীর পোর্ট্রেট ছবি, একজন সুপ্রিম কোর্টের সদস্য ও একজন সাধারণ আইনজীবী, উভয়ই পেশাদার পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আহ্বায়ক ও অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।
২৬ সদস্যের এই কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এই কমিটি অনুমোদন করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






