গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচ দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
গতকাল বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কার্যত ছুটির মেয়াদ আরও দীর্ঘ হচ্ছে। ১০ ও ১১ জুলাই সাপ্তাহিক ছুটির পর শুরু হবে গ্রীষ্মকালীন পাঁচ দিনের ছুটি। এরপর ১৭ ও ১৮ জুলাইও সাপ্তাহিক ছুটি থাকবে।
ফলে সাপ্তাহিক ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি থাকবে।







