বাংলাদেশ

জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক মারা গেছেন, প্রধানমন্ত্রীর শোক

জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের ছবি, শোক প্রকাশের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মালিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ (৫ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনাব মালিক বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃত ছিলেন। একাধারে তিনি ছিলেন একজন সফল চিকিৎসক, খ্যাতনামা শিক্ষক এবং সমাজসেবক। মানবহিতৈষী কর্মকান্ডের জন্য তিনি নানাভাবে পুরষ্কৃত এবং প্রশংসিত হয়েছেন। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দেশে হৃদরোগ চিকিৎসায় অন্যতম পথিকৃৎ, এ মালিক ১৯২৯ সালের পয়লা ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।

তার পরিবার জানিয়েছে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কার্যালয়সহ রাজধানীতে ৩ দফা জানাজার নামাজ শেষে বুধবার দক্ষিণ সুরমার পশ্চিমভাগ গ্রামে পারিবারিক কবরস্থানে ডাক্তার এ মালিককে দাফন করার কথা রয়েছে। তবে সময়সূচি পরে জানানো হবে।

বিষয়:জাতীয় অধ্যাপক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…