বাংলাদেশ

জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল পাস

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আধুনিক স্থাপত্যের নিদর্শন, ঢাকা, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদে আজ সাইবার নিরাপত্তা বিল-২০২৩ পাস হয়েছে। বুধবার তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপন করেন।

এ বিলটি পাসের সময় বিলের কয়েকটি ধারা নিয়ে বিরোধী দল থেকে বেশকিছু আপত্তি তোলা হলেও তা গ্রহণ করা হয়নি।

এর আগে গত ৫ সেপ্টেম্বর তিনি সাইবার নিরাপত্তা বিল জাতীয় সংসদে পেশ করেন।

সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী, অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য বিলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটি যাচাই-বাছাই শেষে তাদের প্রতিবেদন সংসদে জমা দেয়।

সরকার গত ৭ আগস্ট জানায়, তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘রূপান্তর’ এবং ‘আধুনিকায়ন’ করার সিদ্ধান্ত নিয়েছে, যার নাম হবে সাইবার নিরাপত্তা আইন। যেখানে বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধন করা হবে।

গত ২৮ আগস্ট মন্ত্রিসভা সিএসএর চূড়ান্ত খসড়া অনুমোদন করে।

বিষয়:জাতীয় সংসদ সাইবার নিরাপত্তা বিল-২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…