চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, নরসিংদী, রাজনীতি
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নরসিংদী-২ আসনে (পলাশ এবং নরসিংদী সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়ন সমূহঃ আমাদিয়া, পাঁচদোনা, মেহেরপাড়া) বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খান। আলোচিত আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য বরাদ্দ করেছিল ১১ দলীয় জোট। তবে নির্ধারিত সময়ে মনোনয়ন প্রত্যাহার না করায় ব্যালটে থেকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকও। জোটের ভোট ভাগ হওয়ায় বিএনপি প্রার্থী জিতেছে বলে মন্তব্য করেছেন জোট মনোনীত প্রার্থী এনসিপির গোলাম সরোয়ার (তুষার)।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী ৫৭ হাজার ৬৯৪ ভোট পেয়েছেন। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মো. আমজাদ হোসাইন পেয়েছেন ৩৬ হাজার ৬৬৯ ভোট। আর এনসিসিপি সরোয়ার শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৬৭ ভোট।

ভোটে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জোট প্রার্থীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন সরোয়ার। লিখেছেন, ‘জোটের ভোট ভাগ হওয়ায় বিএনপির প্রার্থী ৬ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে, ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতাসহ কাজ করতে পারলে এগারো দলীয় জোট অন্তত ১০/১৫ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করত।’

‘ভোটাররা যখন দেখেছে পলাশে জোট কাজ করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। পাশাপাশি দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি এগারো দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে।’

সরোয়ার আরও যোগ করেন, ‘আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে। নির্বাচনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এই আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত। আমি পলাশবাসীর হৃদয় উজাড় করা ভালোবাসা পেয়েছি।

Reneta

‘স্থানীয় প্রশাসনকে এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’-যোগ করেন এনসিপি নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াততুষারনরসিংদী-২বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT