চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৫-২০২৬ অর্থবছরের চূড়ান্ত বাজেটের কার্যক্রম প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২২, জুন ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
জাতীয় রাজস্ব বোর্ডের অফিস ভবনের ছবি, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তেমন কোনো পরিবর্তন হচ্ছে না ঘোষিত আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে। তবে বাতিল হয়েছে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালোটাকা সাদা করার সুযোগটি।

রোববার (২২ জুন) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরের চূড়ান্ত বাজেটে গৃহীত কার্যক্রম প্রকাশ করা হয়।

আয়কর:
বিশেষ কর প্রদানের মাধ্যমে বিল্ডিং বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত বিধান বিলোপ করা হয়েছে।

‘পাবলিকলি ট্রেডেড কোম্পানি’ যাদের পরিশোধিত মূলধনের অন্যূন ১০% শেয়ার আইপিও (প্রাথমিক পাবলিক অফারিং) বা সরাসরি তালিকা এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে, তাদের ক্ষেত্রে উক্ত আয়ের ২২.৫% করারোপ করা হয়েছে। তবে বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করলে উক্ত করহার ২০% করা হয়েছে।

অন্যান্য সকল পাবলিকলি ট্রেডেড কোম্পানি এর ক্ষেত্রে ২৭.৫% করারোপ করা হয়েছে। তবে বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করলে উক্ত করহার ২৫% করা হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের কর হার ১৫% এর স্থলে ১০% করা হয়েছে।

Reneta

এছাড়া সম্পত্তি হস্তান্তর হতে কর সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান কর কর্তনের হার ৮%, ৬% ও ৪% এর স্থলে যথাক্রমে ৫%, ৩% ও ২% করা হয়েছে।

মূল্য সংযোজন কর:
রিফাইন্ড পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে আগাম কর ৭.৫ শতাংশের পরিবর্তে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে; ঝুট হতে রিসাইক্লিং প্রক্রিয়ায় উৎপাদিত তুলার উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

এছাড়াও নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত বিউটি পার্লারের স্থান ও স্থাপনা ভাড়ার উপর মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে; বল পয়েন্ট এর আমদানি পর্যায়ে মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে এবং হার্টের রিং ও চোখের লেন্স আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

কাস্টমস:
সকল ধরণের পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ট্যারিফ মূল্যের পরিবর্তে ইনভয়েস মূল্যের ভিত্তিতে শুল্কায়ন ব্যবস্থা চালুর উদ্দেশ্যে গত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ক্রুড পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে নির্ধারিত ৫% আমদানি শুল্ককে কমিয়ে ৩% এবং অন্যান্য ক্ষেত্রে নির্ধারিত ১০% আমদানি শুল্ককে কমিয়ে ৬% নির্ধারণ করা হয়েছে।

সৌর শক্তি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে আরো সহজলভ্য করার উদ্দেশ্যে সোলার ইনভার্টার এর আমদানি শুল্ক ১০% হতে হ্রাস করে ১% নির্ধারণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জারীকৃত হাসপাতাল কর্তৃক চিকিৎসা যন্ত্রপাতি ও উপকরণ রেয়াতি সুবিধায় আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে আরো ১০টি আইটেম যুক্ত করা হয়েছে, ফলে জনগণের জন্য চিকিৎসা সেবা আরো সহজলভ্য করা যাবে।

দেশে মানসম্পন্ন টায়ার উৎপাদনের জন্য টায়ার তৈরির অন্যতম কাঁচামাল নির্দিষ্ট প্রাকৃতিক রাবার এর আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ৫% নির্ধারণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেটচূড়ান্ত বাজেটজাতীয় বাজেটজাতীয় রাজস্ব বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT