রাজনীতি

জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক

জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে অংশগ্রহণকারী সদস্যরা আলোচনা করছেন, টেবিলের উপর নোটবুক, পানি বোতল ও কফি কাপ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাবেশ বাস্তবায়ন প্রচার ও মিডিয়া উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১৮ জুলাই সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের বার্তা প্রেরক মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে উপকমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কেন্দ্রীয় প্রচার, মিডিয়া ও আইটি, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের প্রচার, মিডিয়া ও আইটি এবং ইসলামী ছাত্রশিবিরের প্রচার, মিডিয়া ও আইটি বিভাগের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার, মিডিয়া ও আইটি উপ-কমিটির সার্বিক কাজের পর্যালোচনা করা হয়। ১৯ জুলাই শনিবার দলটির জাতীয় সমাবেশ সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বশীলদের মাঝে সুনির্দিষ্টভাবে দায়িত্ব বন্টন করা হয়।

বিষয়:উপ-কমিটির বৈঠককেন্দ্রীয় কার্যালয়জাতীয় সমাবেশ বাস্তবায়নবাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…