‘শেখ হাসিনার উন্নয়ন দর্শন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন ’ -এই প্রতিপাদ্য নিয়ে পালন হচ্ছে এবারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতি বছরের ৬ এপ্রিল পালন করা হয় দিবসটি।
১৮৯৬ সালে, এইদিনে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। জাতিসংঘ ২০১৩ সালের সাধারণ সভায় দিনটিকে ‘উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ হিসেবে বেছে নেয়।
২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিনটি। বাংলাদেশে দিনটি জাতীয় পর্যায়ে পালিত হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে দিনটি উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থা নানা কর্মসূচির আয়োজন করেছে।
এলিট একাডেমির ফুটবলারদের লাল ও সবুজ দলে বিভক্ত করে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে ৪টায়।







