চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোনে প্রাণহানিতে স্তব্ধ দেশ, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে, শোকের মাসে দেশের জন্য প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। 

আজ (২২ জুলাই) মঙ্গলবার দুর্ঘটনায় প্রাণহানি ও আহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং দেশের সব ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

Banglabid

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রে ফর মেইলস্টোন’ শিরোনামে ছড়িয়ে পড়ে হাজারো পোস্ট। কলেজের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহতদের স্মরণে প্রোফাইল ছবি পরিবর্তন, আবেগঘন স্ট্যাটাস ও শোকবার্তা প্রকাশ করেন। স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অনেকেই আহতদের জন্য রক্তসহায়তার আবেদন জানান। দুর্ঘটনার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক সংলাপ মুলতুবি ঘোষণা করা হয়। রাজনৈতিক নেতারা ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ কার্যক্রম পুনর্বিবেচনার আহ্বান জানান।

এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের মধ্য দিয়ে জাতি আজ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এই দুর্ঘটনা শুধুই কয়েকটি প্রাণহানি নয়, বরং তা গোটা জাতিকে কাঁপিয়ে দিয়েছে। এখন সময় সাবধানতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইলস্টোনরাষ্ট্রীয় শোক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT