চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের দৌড়ে তাইজুলের চেয়ে এগিয়ে নাসুম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপ শুরুর ৫৫ দিন বাকি। অংশগ্রহণকারী ১০ দলের স্কোয়াডে কারা থাকবেন, তা নিয়ে চলছে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। অভিজ্ঞ-তারুণ্যের মিশেলে পূর্ণাঙ্গ বিশ্বকাপ স্কোয়াড দেয়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

কন্ডিশন, ক্রিকেটারদের সামর্থ্য ও ফর্ম বিচার করে ১৫ জনের স্কোয়াড দেবে বিসিবি। টাইগারদের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন যথারীতি ওয়ানডের অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান। সঙ্গী হবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের নাম জোরেশোরে উঠেছে। তাদের যেকোনো একজন পাবেন বিশ্বকাপে ভারতে যাওয়ার টিকিট। কে হবেন সেটি?

এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ১৭ জনের প্রাথমিক দল শনিবার দেবে বিসিবি, জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। স্কোয়াডে কারা থাকবেন, সেটির আভাস দিয়ে বেশ কয়েকজনের নাম উচ্চারণ করেছেন তিনি।

স্পেশালিষ্ট স্পিনার হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা কার বেশি, এ ব্যাপারে বোর্ড সভাপতি জানিয়েছেন অভিমত, ‘স্পিনার আমাদের সাকিব আছে, মিরাজ আছে। কিন্তু অবশ্যই একজন বাড়তি স্পিনার নেবে। এখানে তাইজুল আছে, নাসুম আছে। সংক্ষিপ্ত সংস্করণে আমার ধারণা নাসুমের সম্ভাবনাই বেশি।’

পেস আক্রমণ কেমন হবে তারও একটা পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন নাজমুল হাসান। কমপক্ষে চার পেসার স্কোয়াডে থাকাটা নিশ্চিত বলেই জানালেন। এমনকি পাঁচ পেসারও বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা জোরালভাবে দেখছেন। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমানের মধ্যে সবারই রয়েছে সুযোগ।

Reneta

‘বিশ্বকাপে নিশ্চিত পাঁচটা পেসার নিয়ে যাবে আমার ধারণা। যে ধরনের উইকেটে খেলা হবে, তাই করবে। তারপরও আমি ধরে নিচ্ছি চারজন নিয়ে যাবে।’

সাত নম্বর পজিশনে স্থায়ীভাবে কোনো ব্যাটার এখনো ঠিক করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে চিন্তাভাবনা মোটামুটি শেষ হয়ে গেছে বলেই জানালেন বোর্ড সভাপতি। সিদ্ধান্ত নেয়াটা সহজ নয় বলেও স্বীকার করলেন। আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শামীম পাটোয়ারী ও মোসাদ্দেক হোসেনের নাম বোর্ড সভাপতির মুখে এলেও তাদের মধ্যে সম্ভাবনার দৌড়ে কে এগিয়ে সেটি বলেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩তাইজুলনাসুমপাপনবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT