চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে বিদেশিদের বিপক্ষে বল করতে ভালোই লাগে নাসুমের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে প্লে-অফে এলিমিনেটর ম্যাচে তিন বিদেশি তারকাকে উড়িয়ে এনেছিল রংপুর রাইডার্স। অবশ্য লাভ হয়নি। নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজের দাপুটে বোলিংয়ে ৮৫ রানে বিধ্বস্ত হয়েছে দলটি। পরে সহজ জয়ে রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করে খুলনা টাইগার্স। তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাসুম। যেখানে ছিল দুই বিদেশি তারকার উইকেট। নাসুম জানালেন মিরপুরের উইকেটে বিদেশিদের বিপক্ষে বল করতে ভালোই লাগে তার।

ইনিংসের দ্বিতীয় ওভারে বলে আসেন নাসুম। ওভারের শেষ বলে জেমস ভিন্সকে ফেরান টাইগার স্পিনার। উইকেট মেডেন আদায় করে নেন ইংলিশ ব্যাটারের বিপক্ষে। নিজের দ্বিতীয় ওভারে ফেরান শেখ মেহেদীকে। এরপর নিজের শেষ ওভারে আরেক বিদেশি টিম ডেভিডকে ফেরান খুলনা স্পিনার। চার ওভার বল করে এক মেডেনসহ ১৬ রান খরচ করেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন নাসুম। জানান, মিরপুরে বিদেশি ক্রিকেটারদের বিপক্ষে বোলিং করতে ভালো লাগার কথা।

Banglabid

‘যখন বল করছিলাম আমার ভালোই লাগছিল। বিশেষ করে এই উইকেটে আমার বিদেশিদের বল করতে ভালোই লাগে আরকি।’

৩ ফেব্রুয়ারি সকালে রংপুরের হয়ে বিপিএল প্লে-অফে খেলতে ঢাকায় আসেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং জেমস ভিন্স। তারা তিনজন রংপুরের হয়ে খেলবেন এটা নিশ্চিত ছিলেন না নাসুম। সেই অনুযায়ী পরিকল্পনাও সাজানো হয়নি তার। তবে ভালো করেছেন এ স্পিনার। বললেন, ‘না, যে ৩ জন বিদেশি যে খেলবে তা তো আগে জানতাম না। শুনছিলাম আসবে। সেভাবে প্ল্যানও করতে পারি নাই। একটু আগে বললাম তো এই উইকেটে বিদেশিদের বল করতে খুব ভালোই লাগে।’

এলিমিনেটরে রংপুরকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে খুলনা। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মাঝে হেরে যাওয়া দলটি হবে। প্রতিপক্ষ হিসেবে কাকে চান এমন প্রশ্নে নাসুম বললেন, ‘যেই আসুক টি-টুয়েন্টিতে সবাই সমান।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনানাসুমবিপিএল ২০২৫রংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT