চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলির ৫ উইকেট, শামীমের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু পুঁজি চিটাগংয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
চিটাগং ক্রিকেট দলের দুই খেলোয়াড় ব্যাটিং প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটারদের বিবর্ণতা দেখেছে চিটাগং কিংস। কেবল ভিন্ন ছিলেন শামীম হোসেন পাটোয়ারী। ব্যাট হাতে একাই টেনে নেন ইনিংস। আভাস দেন বড় সংগ্রহ গড়ার। ১৯তম ওভারে মোহাম্মদ আলির চার শিকারে সংগ্রহটা বড় হয়নি বন্দরনগরীর দলটির। বরিশালকে ১৫০ রানের লড়াকু চ্যালেঞ্জ দিয়ে থেমেছে চিটাগং।

প্রথমবারের মতো বিপিএলে খেলতে নেমে অভিষেকে ৫ উইকেট নিলেন মোহাম্মদ আলি। ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ মিথুনকে ফিরিয়ে উইকেট যাত্রা শুরু হয় পাকিস্তান পেসারের। ১৯তম ওভারে, নিজের শেষ ওভার করতে আসেন ৩২ বর্ষী পেসার। তুলে নেন ৪ উইকেট। ফেরান খালেদ আহমেদ, শামীম হোসেন, আরাফাত সানি ও আলিস আল ইসলামকে।

মিরপুরে টসে জিতে চিটাগংকে আগে ব্যাটে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৪৯ রান করে চিটাগং।

Banglabid

বরিশাল বোলারদের তোপে চিটাগংয়ের ব্যাটাররা ভুগেছেন। কেবল দুজন দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। একাই টেনে নেন শামীম হোসেন পাটোয়ারী। ২৯ বলে ফিফটি করে থামেন ৪৭ বলে ৭৯ রানে। নান্দনিক ইনিংসটিতে ছিল নয়টি চার ও চারটি ছক্কার মার। পারভেজ হোসেন ইমন তিনটি চার ও দুই ছক্কায় ৩৬ বলে ৩৬ রান করেন। বাকিদের কেউ ৭ রানের বেশি করতে পারেননি। ৭ বলে ৭ রান করেন হায়দার আলি।

মোহাম্মদ আলির ফাইফারের পাশাপাশি দুটি উইকেট নেন কাইল মেয়ার্স। ইবাদত হোসেন ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনানাসুমবিপিএল ২০২৫রংপুরশামীম
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস: নিহত ৫

আগস্ট ১৪, ২০২৬
সংগৃহীত

ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT