চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটারদের দুর্ভোগ কমাতে ও প্রচারণায় নসরুল হামিদের ‘স্মার্ট’ সংযোজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A

বিগত দিনে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন ভোটারদের দুর্ভোগের কারণ হয়ে উঠতে দেখা গেছে ভোটার নম্বর সংগ্রহের বিড়ম্বনা। সেই বিড়ম্বনা দূর করতে ঢাকা-৩ আসনে নিজ এলাকার ভোটারদের জন্য এক অ্যাপে সমাধান নিয়ে এসেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ।

এছাড়া তথ্য-প্রযুক্তির সহায়তায় ভোটারদের মোবাইল ফোনে ফোনে পৌঁছে দেওয়া হচ্ছে নসরুল হামিদের ভয়েজ মেসেজ। যেখানে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নৌকা মার্কায় ভোট প্রার্থনার পাশাপাশি মুঠোফোনে শেষ মুহূর্তে ভোট চাইছেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন বলেন: আমরা ভোটার ইনফো- স্মার্ট ভোটার ইনফো বিডি নামে একটি অ্যাপ তৈরি করেছি। এক্সপার্ট এখানে আমাদের সহযোগিতা করেছে। এ অ্যাপ প্লেস্টোর থেকে ডাউনলোড করে যে কেউ সহজে তাদের ভোটার নম্বর, কেন্দ্রসহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে। এজন্য তাদের জন্ম তারিখ, লিঙ্গ, এলাকা সিলেক্ট করতে হবে। এছাড়া ভোটারদের ফোনে ভয়েজ মেসেজের মাধ্যমে ভোট চাওয়া হচ্ছে।

ভোটার ইনফো- স্মার্ট ভোটার ইনফো বিডি’র অ্যান্ড্রয়েড ভার্সন যেমন প্লেস্টোরে রয়েছে ঠিক তেমনই আইফোন ইউজারদের জন্য আইওএস ভার্সনটি ব্যবহারের সুবিধা রয়েছে৷ এছাড়া ওয়েব ফর্মেটেও এটি ব্যবহারের সুযোগ আছে।

অ্যাপ থেকে প্রাপ্ত ভোটার নম্বরের প্রিন্ট কপি

ঢাকা-৩ নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়: নসরুল হামিদের তরুণ কর্মী বাহিনী বাড়ি বাড়ি গিয়ে অ্যাপটি ব্যবহার করে ভোটারদের ভোটার নম্বর পজ মেশিনের সাহায্যে প্রিন্ট করে দিচ্ছেন। সেখানে ভোটার নম্বর, কেন্দ্র, কত নম্বর বুথে ভোট প্রদান করতে হবে এমন প্রয়োজনীয় তথ্য থাকছে।

এছাড়া যেকোন ভোটার তাদের মোবাইলে অ্যাপটি ইনস্টল করে সহজেই নিজের তথ্য সংগ্রহ করতে পারছেন। এজন্য তার নির্দিষ্ট এলাকার তথ্য শুরুতে ডাউনলোড করে নিতে হয়। তথ্য ডাউনলোড থাকলে অ্যাপটি অফলাইনেও কার্যকর হয়।

Reneta

৭ জানুয়ারি এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-০৩ আসনের পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে প্রায় সাড়ে তিন লাখ ভোটার তাদের ভোট দেবেন। এই আসনে ১২৬টি ভোট কেন্দ্রে নির্বাচনের দিন অ্যাপটি ব্যবহার করে ভোটাররা তাদের ভোটার নম্বর ও কেন্দ্রের নাম জানতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননসরুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT