জনপদ

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনের জন্য দুই প্রার্থী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে অংশ নেওয়া দুই প্রার্থী।. Channel i News – চ্যানেল আই নিউজ

নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মোঃ নূরুল ইসলামকে সভাপতি ও একাত্তর টেলিভিশন এর নরসিংদী প্রতিনিধি মোঃ মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে বিকেল ৩টায় চলে ভোটগণনা। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

কার্যকরি পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি বাদল কুমার সাহা ও মো. মশিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন ভূইয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য কাজী আনোয়ার কামাল, মো. বদরুল আমীন চৌধুরী এবং মোহাম্মদ শফিকুল ইসলাম।

বিষয়:নরসিংদী নির্বাচন প্রেস ক্লাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…