বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি রাস্তার পাশে পড়ে রয়েছে, আশপাশে পানি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ৪ জন।

আজ ২৫ আগস্ট ভোররাত ২ টার দিকে নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিলো। মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

মাইক্রোবাসটির উচ্চগতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ট্রাকচালকে আটক করেছে পুলিশ।

বিষয়:নরসিংদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…