চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তৃতীয়বার ক্ষমতার পথে নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ভোটাররা ভোট দিচ্ছেন নির্বাচনী কেন্দ্রে, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের লোকসভা নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও জয় পেতে যাচ্ছে বলে বুথ ফেরত জরিপে আভাস দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতে দেড় মাস ধরে চলা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ শনিবার শেষ হওয়ার পরই গণমাধ্যমের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়। ১২টি বুথফেরত জরিপ অনুযায়ী ৫৪৩ আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৬৫টি আসনে জয়ী হতে পারে।

Banglabid

ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৭২টি আসন। বুথ ফেরত জরিপের ফল অনুসারে, টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

ভারতের জরিপ সংস্থা ইন্ডিয়া নিউজ-ডি ডাইনামিক্স-এর সম্ভাব্য ফলাফলে বিজেপি ৩৭১টি আসন পেয়েছে, যেখানে কংগ্রেসের জন্য রাখা হয়েছে ১২৫টি। অন্যান্য দলগুলো পেতে পারে ৪৭টি আসন। আরেক জরিপ মাধ্যম জন কি বাত-এর কেন্দ্র ফেরত জরিপে এনডিএ পেতে যাচ্ছে ৩৬২ থেকে ৩৯২টি আসন, যেখানে ইন্ডিয়া পেতে পারে ১৪১ থেকে ১৬১টি। অন্যান্যদের জন্য রাখা হয়েছ ১০ থেকে ২০টি আসন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে,  নিউজ ন্যাশন-এর জরিপে এনডিএকে এগিয়ে রাখা হয়েছে, যেখানে জোটটি ৩৪২ থেকে ৩৭৮টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিপরীতে ইন্ডিয়া পেতে যাচ্ছে ১৫৩ থেকে ১৬৯টি আসন এবং অন্যরা পেতে পারে ২১ থেকে ২৩টি আসন।

Reneta

গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ। দীর্ঘ দেড় মাস পর সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে নির্বাচন। প্রতি ৫ বছর অন্তর নির্বাচনে ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত ভারতের ক্ষমতায় আছে বিজেপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষমতাটানা তৃতীয়বারনরেন্দ্র মোদিবুথ ফেরত জরিপভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT