চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খোলা চিঠি’ লিখে মোদির সমালোচনায় সরব মনমোহন সিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ৩১, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী মোদির সমালোচনায় মনমোহন সিংয়ের খোলা চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফা আগামীকাল শনিবার (১ জুন)। বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন। বৃহস্পতিবারই দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মোদিজির আগে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী জনসমক্ষে এত নিম্নমানের কথা বলেননি। যে কথার মধ্যে ঘৃণা এবং বিভেদ ভরা। মোদিজি প্রধানমন্ত্রীর দপ্তরের মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন।’

কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে মনমোহন লিখেছেন, ‘পাঞ্জাবে ৭৫০ জন চাষীর মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর মুখে সে প্রসঙ্গে কোনও কথা শোনা যায়নি। অথচ আন্দোলনকারীদের তিনি (মোদি) পরজীবী বলে কটাক্ষ করেছেন।’

মনমোহনের দাবি, কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৩০ লক্ষ শূন্যপদ রয়েছে। কিন্তু ১০ বছরে মোদি সরকার তা পূরণ করেনি। উল্টো সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগ করেছে। যা থেকে বিজেপির জাতীয়তাবাদের মুখোশ খুলে গিয়েছে বলে খোলা চিঠিতে লিখেছেন মনমোহন। সেনাবাহিনীতে পাঞ্জাবের ভূমিকার ইতিহাসও স্মরণ করিয়ে দিয়েছেন সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী।

মোদির আমলে সামগ্রিকভাবে গৃহস্থের সঞ্চয় এবং আমজনতার ক্রয়ক্ষমতাও তলানিতে গিয়ে ঠেকেছে বলে দাবি করেছেন মনমোহন। সার্বিকভাবে এই ১০ বছরে সব দিক থেকেই ভারত নিম্নগামী হয়েছে বলে দাবি করেছেন মনমোহন।

ভোটারদের উদ্দেশে সাাবেক প্রধানমন্ত্রীর বার্তা, ‘এই শেষ সুযোগ ভারতের সংবিধান, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ পরিকাঠামোকে রক্ষা করার। সে কথা ভেবে আপনারা আপনাদের মত প্রদান করুন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খোলা চিঠিনরেন্দ্র মোদীভারতের লোকসভা নির্বাচন ২০২৪মনমোহন সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফের আসরে কেন নেই নেপাল?

আগস্ট ১, ২০২৬

‘জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না’

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT