আন্তর্জাতিক

ইউরোপ সফর বাতিল করলেন নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি ইউরোপ সফর বাতিল ঘোষণা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদি একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, তিনি হাত তুলে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তার নির্ধারিত ইউরোপ সফর বাতিল করেছেন। চলতি মাসে তার জার্মানি এবং অন্য কয়েকটি ইউরোপীয় দেশ সফরের কথা থাকলেও হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ (৭ মে) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতের সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে নরেন্দ্র মোদির তিন দেশের ইউরোপ সফর বাতিল করা হয়েছে।

এই সফরের মাধ্যমে মোদীর ইউরোপের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার কথা ছিল। বিশেষ করে ভারত-ইইউ বাণিজ্য, প্রতিরক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হতো বলে ধারণা করা হয়েছিল।

যদিও সরকারিভাবে এই সফর নতুন করে কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি, তবে শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

বিষয়:ইউরোপ নরেন্দ্র মোদি ভারত-পাকিস্তান উত্তেজনা ভারত-পাকিস্তান যুদ্ধ ভারত-পাকিস্তান সংঘাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…