চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৩ বছর পর চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ০৫, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, তখন একবিংশ শতাব্দীতে প্রথমবার সিরি আ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উন্মাতাল নাপোলি। শিরোপা জয়ের জন্য উদিনেসের বিপক্ষে ড্র করাই যথেষ্ট ছিল। ১-১ গোলে ম্যাচ ড্রয়ে শেষ হলে নাপোলি ৩৩ বছর পর পেয়ে যায় কাঙ্ক্ষিত ট্রফির স্বাদ।

নাপোলি লিগে পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ইতালিয়ান ক্লাবটিতে খেলার সময় ১৯৮৭ ও ১৯৯০ সালে শিরোপা জিতেছিল। ২০২০ সালের নভেম্বরে ম্যারাডোনার মৃত্যুর পর তার নামেই ক্লাবটির স্টেডিয়ামের নামকরণ করা হয়।

পঞ্চম দল হিসেবে পাঁচ ম্যাচ হাতে রেখে সিরি আ জিতল নাপোলি। ১৯৪৭-৪৮ মৌসুমে তুরিনো, ১৯৫৫-৫৬ মৌসুমে ফিওরেন্টিনা, ২০০৬-০৭ মৌসুমে ইন্টার মিলান ও ২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাস এ কীর্তি গড়েছিল।

৩৩ ম্যাচে লাপোলির পয়েন্ট ৮০। সমান ম্যাচে ১৬ পয়েন্ট পিছিয়ে আছে দুইয়ের লাৎসিও।

বৃহস্পতিবার রাতে উদিনেসের মাঠে ম্যাচের ১৩ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে নাপোলি। ডানপায়ের শটে স্বাগতিকদের এগিয়ে দেন সানসি লোভরিচ।

বিরতির পর ৫২ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বলে ডান পায়ের কিকে নিশানাভেদ করেন ভিক্টর ওসিমহেন। সিরি আ’র চলতি মৌসুমে এপর্যন্ত সর্বাধিক গোলদাতা বল জালে জড়াতেই আগাম ট্রফি জয়ের উৎসব শুরু করে স্টেডিয়ামের ভেতর-বাইরে থাকা নাপোলির সমর্থকরা। খেলা শেষে উৎসবের নগরীতে পরিণত হয় নেপলস। রাস্তায় নেমে উচ্ছ্বসিত সমর্থকরা আতশবাজি ফোটাতে থাকে।

Reneta

স্টেডিয়ামের ভেতর ১১ হাজার ও বাইরে আরও ৫ হাজার নাপোলি সমর্থক হাজির ছিল। ৫০ হাজারেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন নাপোলির হোম গ্রাউন্ড নেপলসের স্টাডিও ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনায় জায়ান্টস্ক্রিনে ম্যাচটি দেখানো হয়।

নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি ম্যাচ শেষে আবেগাক্রান্ত হয়ে বলেন, এই সাফল্যের মাঝে ম্যারাডোনার প্রভাব অনুভূত হয়েছে।

৩৩ বছর পর ইতালিয়ান লিগ জয়ের তাৎপর্য বোঝাতে গিয়ে স্পালেনি যোগ করেন, ‘নাপোলিবাসী এই শিরোপা আপনাদের জন্য। এখানে এমনকিছু মানুষ আছেন, যারা তাদের জীবনের কঠিন মুহূর্তগুলো অতিক্রম করতে সক্ষম হবেন, কারণ তারা এই মুহূর্তটিকে মনে রাখবেন। কঠিন সংগ্রাম করে যাওয়া মানুষরা সকল আনন্দে মেতে ওঠার যোগ্যতা রাখেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদিনেসনাপোলিম্যারাডোনালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT