চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেপোলিয়ন’র ট্রেলারে ‘জোকার’ তারকা মুগ্ধ করলেন ফরাসি সম্রাটের লুকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
বিনোদন
A A
ফরাসি সম্রাটের লুকে নেপোলিয়নের চরিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা রিডলি স্কটের ‘নেপোলিয়ন’-এর প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে ফরাসি সম্রাটের লুকে মুগ্ধ করেছেন জোয়াকিন ফিনিক্স।

রিডলি স্কটের সঙ্গে এর আগে ‘গ্ল্যাডিয়েটর’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন জোয়াকিন। নেপোলিয়নের ব্যক্তিগত জীবন এবং ফ্রান্সের সম্রাট হয়ে ওঠার কাহিনী দেখানো হবে ছবিতে। ফুটিয়ে তোলা হবে একজন অসাধারণ নেতা হিসেবে নেপোলিয়নের যুদ্ধ কৌশল এবং নিরলস উচ্চাকাঙ্ক্ষার। জোসেফাইনের সঙ্গে প্রেমও দেখানো হবে সিনেমায়। জোসেফাইনের চরিত্রে অভিনয় করেছেন ভেনেসা কিরবি।

১০ জুলাই প্রকাশ পাওয়া ট্রেলারটি শুরু হয় ১৭৯৩ সালের ঘটনা দিয়ে। নেপোলিয়নকে ক্ষমতা দেয়া হয়। জোসেফাইনের সঙ্গে তার সম্পর্কের অস্থিরতা দেখানো হয়। আরও বেশি ক্ষমতাধর হয়ে ওঠেন নেপোলিয়ন। সময়ের সাথে সাথে অত্যাচারী হয়ে উঠতে থাকেন তিনি। অসাধারণ ট্রেলারটি শেষ হয় যুদ্ধের দৃশ্য দিয়ে। দেখা যায় নেপোলিয়ন সৈন্যদের যুদ্ধ নামার হুকুম দেন। ময়দানে নেমে বুঝতে পারে তারা হিমবাহে নেমেছে।

Banglabid

ফরাসি বিপ্লবের সময় নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং ১৮০৪ সালে তিনি ফ্রান্সের সম্রাট হন। ১৮১৪ সালে তিনি এলবাতে নির্বাসিত হন। পরে সেখান থেকে পালিয়ে তিনি ফ্রান্সে যান। ১৮১৫ সালে ওয়াটারলুতে পরাজয়ের আগ পর্যন্ত তিনি পুনরায় দেশটির সম্রাট হিসেবে রাজত্ব করেন। তারপর তাকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয়। নির্জন দ্বীপটিতে ১৮২১ সালে ৫১ বছর বয়সে তিনি মারা যান ।

‘নেপোলিয়ন’ ছবির চিত্রনাট্য লিখছেন ডেভিড স্কারপা। প্রযোজনা করেছেন কেভিন ওয়ালশ এবং রিডলি স্কট নিজেই। ছবিটি নভেম্বরের ২২ তারিখ মুক্তি পাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোয়াকিন ফিনিক্সনেপোলিয়নরিডলি স্কটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT