বিনোদন

‘নেতা আসছে’, তারেক রহমানকে নিয়ে গাইলেন ন্যান্সি

ন্যান্সি গানের পরিবেশনায় তারেক রহমানের জন্য গান. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যান্সি তারেক রহমানের জন্য গাইছেন, পটভূমিতে লাল আলোর স্টেজ ও নাচের সেট।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৭ বছর পর অবশেষে ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল কাঙ্ক্ষিত এ প্রত্যাবর্তনের প্রহর গুনছেন সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীদের অনেকেই।

সেই আকাঙ্ক্ষার অনুভূতি থেকে তৈরি হয়েছে গান ‘নেতা আসছে’। এতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ।

গানটির কথা এমন: ‘নেতা আসছে, নেতা আসছে, মা মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্য সন্তান আসছে।’

‘নেতা আসছে’ গানটি লিখেছেন মিজানুর রহমান; পলক হাসান সুমনের সুরে সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

গানটি বিএনপির অফিশিয়াল পেইজে আপলোড করা হয়েছে। সেখানে শত শত অনুসারীরা তারেক রহমানকে স্বাগতম জানিয়েছেন।

বিষয়:তারেক রহমান ন্যানসি ন্যান্সি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…