চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামিবিয়াকে অল্প রানে গুটিয়ে দিল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ পূর্বাহ্ণ ১২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা উল্লসিত, নামিবিয়াকে হারিয়ে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়া। নামিবিয়ার বিপক্ষে জয় পেলে সুপার এইট নিশ্চিত হবে অজিদের। এমন বাস্তবতায় আফ্রিকার দেশটিকে অল্প রানে গুটিয়ে জয়ের পথটা সহজ করে নিয়েছে মিচেল মার্শের দল। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৭৩ রান।

অ্যান্টিগায় নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। অ্যাডাম জাম্পার দুর্দান্ত ঘূর্ণিজাদুতে প্রতিপক্ষকে ৭২ রানে অলআউট দেয় তারা।

শুরু থেকে নামিবিয়ার ব্যাটসম্যানদের চাপে রাখেন কামিন্স-জাম্পা। নামিবিয়ার ওপেনিং জুটি থেকে ১৪ রান আসে, পরে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক গেরহার্ড এরাসমাস সর্বোচ্চ ৩৬ রান করেন। আর একজন ব্যাটার কেবল দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন।

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার জাম্পা। ৪ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দুইটি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড ও মার্কাস স্টয়নিস। প্যাট কামিন্স ও নাথান অ্যালিস পেয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া২৪জাম্পাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নামিবিয়া২৪যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই: ডা. শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT