চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে নিয়ে এত কথা, টেস্ট নিয়েও খুব বেশি কথাবার্তা হোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা পোশাকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, গত জুনে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর। আয়ারল্যান্ড সিরিজে টেস্ট দলের অধিনায়কত্বে আবারও ফিরেছেন। সিলেটে প্রথম টেস্টে নামার আগেরদিন জানালেন আশা-নিরাশার নানান কথা।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টেস্ট ক্রিকেট নিয়ে শান্ত বললেন, ‘টেস্ট ক্রিকেট অতটা আগায়নি। সেক্ষেত্রে এটা আমাদেরই পুরোপুরি দোষ আমরা দলটিকে সেভাবে পুরোপুরি এগিয়ে নিতে পারিনি।’

Banglabid

এরপর শান্ত সাংবাদিকদের উদ্দেশ্য বলেছেন, ‘আপনাদেরও দায়িত্ব নিতে হবে। সবসময় আপনাদের দেখি সাদা বল নিয়েই কথা বলতে, এটাকে নিয়েই হাইপ সৃষ্টি করতে। কেউ অর্ধশতক ও শতক করলে অনেক কথাবার্তা হয়, কিন্তু টেস্ট ক্রিকেটে যদি কেউ তিন উইকেট, সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরি করে, খুব বেশি কথাবার্তা কিন্তু হয় না।’

‘ক্রিকেটার হিসেবে মনে করি টেস্ট ক্রিকেট খূব সম্মানের একটি জায়গা। আমরা খেলোয়াড় হিসেবে এই সংস্করটি খেলতে গর্ববোধ করি।’

‘আশা করবো আপনারা সাদা বলটিকে যেভাবে প্রোমোট করেন, সেভাবে লাল বলেও এমনটা হবে। যেভাবে সাদা বলের খেলোয়াড়দের নিয়ে আলোচনা বাড়িয়ে দেয়া হয়, সেভাবে যাতে তারা এই ফরম্যাটেও এগিয়ে যেতে পারেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডটেস্টটেস্ট সিরিজবাংলাদেশলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চার মাসে বিপিসির লোকসান প্রায় ১৯ হাজার কোটি টাকা

আগস্ট ১২, ২০২৬

কয়দিন টিকবে ডারউইন টেস্ট? শান্ত-কামিন্সের দুরকম উত্তর

আগস্ট ১২, ২০২৬

তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ

আগস্ট ১২, ২০২৬

টেস্টে বাংলাদেশকে কত রেটিং দিচ্ছেন কামিন্স

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT