চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারকা মনে করি না, আপনাদের মতোই সাধারণ মানুষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: গতবছর মার্চে সাদা পোশাকে আন্তর্জাতিক অভিষেক, নভেম্বরে ওয়ানডে দিয়ে রঙিন জার্সিতে অভিষেক হয় নাহিদ রানার। গতির ঝড় তুলে ইতিমধ্যেই জানান দিয়েছেন সামর্থ্য, সাফল্যও পেয়েছেন। জাতীয় দলে টি-টুয়েন্টি অভিষেক হয়নি, তবে বিপিএলে আলো ছড়াচ্ছেন ২২ বর্ষী তারকা। ৯ উইকেট নিয়ে যৌথভাবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি নাহিদ। মাঠে দারুণ সব পারফর্ম করে তারকা খ্যাতি পেলেও নিজেকে ‘সাধারণ মানুষ’ই ভাবেন তিনি।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারায় রংপুর রাইডার্স। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদ। সংবাদ সম্মেলনে আসেন। সেখানে এমন জানান। বললেন, ‘নিজেকে কোনো তারকা মনে করি না। আমি আপনাদের মতো সাধারণ মানুষ। তাই সাধারণ থাকারই চেষ্টা করছি।’

নাহিদের প্রতিভা নিয়ে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই কথা বলেছেন। ধারাভাষ্যকার-বিশেষজ্ঞ, অনেকে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ২২ বর্ষীর বোলিং দেখে। চারদিকের এসব আলোচনায় অবশ্য মনোযোগ নেই তার। যতটা পারেন নিজেকে দূরে রাখছেন এসব থেকে।

Banglabid

বললেন, ‘আসলে এই জিনিসগুলো থেকে যত পারি, দূরে থাকার চেষ্টা করি। মানুষ মানুষের প্রশংসা করলে শুনতে ভালো লাগে অবশ্যই। তবে চেষ্টা করি, যত পারি এগুলো থেকে দূরে থাকার। কারণ, নিজের ভেতরে যত সন্তুষ্টি কম আসবে, তত সামনে এগোব ও আমার ভেতরে ক্ষুধাটা থাকবে পারফর্ম করার। তাই চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার।’

গতবছর খুলনার হয়ে খেলেছেন নাহিদ। এবার রংপুরের হয়ে রাঙাচ্ছেন। রংপুরের হয়ে আসর বেশ উপভোগ করছেন টাইগার পেসার। বললেন, ‘সর্বপ্রথম উপরওয়ালার শুকরিয়া আদায় করতে চাই। রংপুর আমাকে সুযোগ দিয়েছে, এটা কাজে লাগিয়েছি। ছোট ছোট জিনিস, যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন, অনুশীলনে মনোযোগ এগুলো রংপুর টিমের কোচ বলেন, ম্যানেজম্যান্ট বলেন, তারা সবাই সাহায্য করে। এই জিনিসটা উপভোগ করছি এবং মাঠে ডেলিভার করার চেষ্টা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকানাহিদবিপিএল ২০২৫বিসিবিরংপুরলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত কীভাবে ফেরত দেবে, যা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT