চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন খেললে খেলা ছেড়ে দিতে বললেন জার্মানির কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
জার্মানির কোচ ফুটবল ম্যাচের দলে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলিয়ান নাগেলসম্যান

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ৪৩ ধাপ পিছিয়ে থাকা স্লোভাকিয়ার সাথে হেরে গেছে জার্মানি। ইতিহাসে প্রথমবার বিদেশের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে হেরেছে জায়ান্টরা। কোচ জুলিয়ান নাগেলসম্যান পরে ক্ষোভ ঝেরেলেন।

স্লোভাকিয়ার মাঠ তেহেলনে পোলেতে ২-০ গোলে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে প্রথম গোলের দেখা পায় ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫২তম স্লোভাকিয়া। ডেভিড স্ট্রিলিচের পাসে ডেভিড হাঙ্কোর বাঁ-পায়ের শটে এগিয়ে যায় স্লোভাকিয়ানরা। ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দিগুণ করে স্লোভাকিয়া। নরবের্ট গয়েম্বারের পাসে দলকে জয়েরবন্দরে নিয়ে যান স্ট্রিলিচ। ম্যাচে ৭০ শতাংশ বল পায়ে রেখেও গোলের দেখা পায়নি নাগেলসম্যানের দল।

হতাশ ৩৮ বর্ষী জার্মান কোচ পরে বলেছেন, ‘আমাদের দল ভালো করতে পারেনি, তাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। আমাদের খেলোয়াড়দের মাঝে তীব্রতা কম ছিল, আমাদের চেয়ে প্রতিপক্ষ খেলোয়াড়রা বেশি তীব্রতার সাথে খেলেছে। আমরা মানসম্পন্ন খেলা প্রদর্শন করতে পারিনি। আমার যদি এমনি খেলতে থাকি, তাহলে আমদের খেলা ছেড়ে দেয়া উচিত।’

‘আমার কাছে সত্যি বলতে কোন ব্যাখ্যা নেই। সবাই জানেই যে আমরা বিশ্বকাপে নিজেদের জায়গা করতে এসেছি এবং শক্তিশালী দল হয়ে সেখানে যেতে চাই।’

‘আমরা জার্মানি থেকে সেরা খেলোয়াড়দের নির্বাচন করেছি, কিন্তু হয়তো আমাদের টেকনিক্যাল মানের উপর কম মনোযোগ দেয়া উচিত এবং আরও তীব্রতা দেখানো খেলোয়াড়দের দলে আনা উচিত। আমার খেলোয়াড়দের উপর আস্থা আছে। কিন্তু গাড়ির মতো হ্যান্ডব্রেক চালু রাখলে এটা কাজ করবে না।’

রোববার ঘুরে দাঁড়াতে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে নাগেলসম্যানের জার্মানি। বাছাইপর্বে গ্রুপ ‘এ’তে থাকা অন্যম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে লুক্সেমবার্গ। পয়েন্ট টেবিলের সর্বনিম্নে আছে সবশেষ ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইজার্মানিনর্দার্ন আয়ারল্যান্ডনাগেলসম্যানলিড স্পোর্টসস্লোভাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT