চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যতকে সামনে রেখে নগদকে গড়ে তোলার কাজ করা হচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৪
কর্পোরেট নিউজ
A A
চ্যানেল আই এর লোগো, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদকে আগামী বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক এবং তার দল। বর্তমানে নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ এবং প্রশাসক দলের সরাসরি তত্ত্বাবধানে নগদ পরিচালিত হচ্ছে।

ফলে নগদের বর্তমান লেনদেন সর্বোচ্চ নিরাপদ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট প্রতিটি নীতিমালা এবং বিধিবিধান মেনেই নগদ পরিচালিত হচ্ছে। একই সঙ্গে নগদের পূর্বপর সকল বিষয়ে তদন্ত হচ্ছে যা প্রতিষ্ঠানটিকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে সহায়তা করবে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নগদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদের সাড়ে নয় কোটি গ্রাহকের আস্থাকে পুঁজি করে নগদ বাংলাদেশের বিশাল সংখ্যক গ্রাহকের পছন্দের একটি আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। নগদের এই সেবাকে আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের করতে চায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক। সে লক্ষ্যেই কাজ করছেন নগদে নিযুক্ত প্রশাসক এবং তার অন্যান্য সহকর্মীরা।

অতীতে নগদের কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নগদ কর্তৃপক্ষ মনে করে, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত স্বচ্ছতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি একটি বিষয়। আর সেটিই করে যাওয়ার চেষ্টা করছে বর্তমান প্রশাসক এবং তার দল। একই সঙ্গে তারা গ্রাহকদের উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে নগদে লেনদেন করার জন্য অনুরোধ করেন।

নগদ জানায়, অতীতে কি ঘটেছে সেটি যথাযথ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আর তার ওপর ভিত্তি করেই পরিশুদ্ধ নগদ গড়ে উঠবে। নগদ এখন বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকিতে আছে। বাংলাদেশ ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে এখানে গ্রাহকের প্রতিটি টাকা নিরাপদ। ফলে নগদে লেনদেন করায় বা নগদের সাথে থাকায় কোনো সংকোচের কিছু নেই। আগে যাই হয়ে থাকুক, নগদ এখন আরও উন্নত সেবা এবং অধিকতর নিশ্চয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে।

Reneta

গত কয়েক মাসে প্রতিদিন বিপুল সংখ্যাক গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছে। নগদের দৈনিক লেনদেন এখন আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। ফলে নগদ এখন গ্রাহকের আরও পছন্দের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, নগদ কেবল বাংলাদেশের সেরা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস হবে না; এটি বিশ্বমানের একটি আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে। বিশ্বসেরা প্রযুক্তি ও সেবা দিয়ে নগদকে সাজানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর সেই লক্ষ্যেই নগদ নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল লেনদেননগদবাংলাদেশ ডাক বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT