চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগা-শোভিতার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
নাগা-শোভিতার বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত চার বছরের প্রেমকে স্বীকৃতি দিতে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই জুটি। তার আগেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল শুক্রবার ২৯ নভেম্বর থেকে।

শুক্রবার একেবারে দক্ষিণী রীতি অনুযায়ী গায়ে হলুদ সারলেন জুটি। হয়েছে মঙ্গলস্নানও। জুটির বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। ছবি নিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি। একটি ছবিতে দেখা যায়, পাশাপাশি বসে নিয়ম পালন করছেন শোভিতা ও নাগা। লাল শাড়ি আর সাবেকি গহনা পরেছেন শোভিতা। অন্যদিকে পাজামা-পাঞ্জাবিতে সেজেছেন নাগা চৈতন্য। তাদের চারপাশে পরিবারের সদস্যরা।

অন্য একটি ছবিতে দেখা যায়, নাগা চৈতন্য-শোভিতার শরীরে ফুলের বৃষ্টি। অন্য একটি ছবিতে শাড়িতে দেখা যায় শোভিতাকে। বড় একটি পাত্রের মধ্যে বসে আছেন তিনি। পরিবারের লোকজন ফুল আর পানি ঢালছেন তার ওপর।

Banglabid

এ ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “নাগা চৈতন্য-শোভিতার গায়েহলুদ।” তা ছাড়াও এসব স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নাগা চৈতন্যর বিয়ের নজরকাড়া এসব মুহূর্ত দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন।

আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদে বিয়ে করবেন নাগা চৈতন্য ও শোভিতা। পারিবারিক সূত্রে প্রাপ্ত অন্নপূর্ণা স্টুডিওতে বসবে বিয়ের আসর। সেখানে বিশেষভাবে তৈরি করা হবে মণ্ডপ। আর সেখানেই বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। তবে অনুষ্ঠান সভাস্থলের খবর প্রকাশ্যে এলেও কারা নিমন্ত্রিত, কেমন আয়োজন, তার কিছুই জানা যায়নি এখনও।

Reneta

নাগা-শোভিতার বিয়ের দিন-তারিখ নিয়ে নানা সময়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে তাদের বিয়ের কার্ড অন্তর্জালে ভাইরাল হয়। তাতেও বিয়ের দিন ৪ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নাগা কিংবা শোভিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাগা চৈতন্যবিয়েলিড বিনোদনশোভিতা ধুলিপালাহলুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT