চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমের চোখে পাকিস্তান সিরিজে এগিয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৬ সালের এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর পর তাদের বিপক্ষে ১৩টি টি-টুয়েন্টি খেলেছে বাংলাদেশ। জিতেছে কেবল একটিতে, ২০২৩ সালে এশিয়ান গেমসে, অবশ্য মূল দল নিয়ে অংশ নেয়নি কেউ। এরপর লাহোরে সবশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে লড়াইটাও জমাতে পারেনি টিম টাইগার্স। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। এবার সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। ঘরের মাঠে খেলা হওয়ায় নিজেদেরকে এগিয়ে রাখলেন টাইগার ওপেনার নাঈম শেখ।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগে শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন না থাকলেও ঐচ্ছিক অনুশীলন সেরেছেন নাঈম শেখ। পরে সংবাদমাধ্যমে কথা বলার সময় টিম টাইগার্সকে এগিয়ে রাখেন।

২৫ বর্ষী ব্যাটার বলেছেন, ‘অবশ্যই ঘরের মাঠে আমরা নিজেদের দলকে এগিয়ে রাখি। এবারও এগিয়ে রাখব। পাকিস্তানে আমরা যেভাবে খেলেছি, বেশিরভাগ ম্যাচ হাই স্কোরিং ছিল। আমরা ১৯০-২০০ করেছি। তবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে বোলিংটা যেভাবে করেছি, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু এর বিপরীত ছিল। এখন আমাদের বোলাররা ভালো মোমেন্টামে আছে। সতীর্থ হিসেবে দেখেছি, বোলাররা খুব ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে পারলে ঘরের মাঠের সুবিধা আমরা নিতে পারব।’

শ্রীলঙ্কা সফরে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের মোমেন্টাম ধরে রাখার কথা শোনালেন টাইগার ওপেনার। বলেছেন, ‘যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে এসেছি, এটা ধরে রাখার চেষ্টা করব। আর আমাদের ঘরের মাঠে খেলা। মিরপুরে সাধারণত কী হয় আমরা সবাই জানি। এখনও উইকেট দেখিনি। তবে দলের অবস্থা ভালো আছে।’

‘আমি আমার ব্যক্তিগত অনুশীলন করলাম। দলের মোমেন্টাম খুব ভালো আছে। এটা ধরে রাখার চেষ্টা করব। অতীতে যা হয়েছে, তা নিয়ে পড়ে থাকা সুযোগ নেই। যেহেতু ভালো মোমেন্টামে আছি, ধরে রাখার চেষ্টা করব।’- যোগ করেন নাঈম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈমপাকিস্তান-বাংলাদেশ সিরিজবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT