চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল অধিনায়কের শাস্তি কমানোয় বিস্মিত জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের অধিনায়ক জিদান শাস্তি কমানোর জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বরে জিরোনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক নাচো ফের্নান্দেজ। শাস্তি হিসেবে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে রিয়ালের আপিলের কারণে শাস্তি কমিয়ে আনা হচ্ছে মাদ্রিদ ডিফেন্ডারের। তাতে অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

লস ব্লাঙ্কোসদের আপিলে নাচোর শাস্তি কমিয়ে দুই ম্যাচে আনা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে ওসাসুনার বিপক্ষে মাঠের বাইরে ছিলেন তিনি। শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে না থাকার মধ্য দিয়ে শাস্তি শেষ হবে মাদ্রিদ অধিনায়কের। ফলে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে খেলতে পারবেন নাচো। ২৮ অক্টোবর অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

নাচোর শাস্তি কমানোর বিষয়টি নিয়ে বেশ অবাক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি বিস্মিত। গত মৌসুমে রবার্ট লেভান্ডোভস্কি তার নিজের নাক ধরার অপরাধে তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলো। আমরা আপিল করার পরও সেই শাস্তি কমানো হয়নি। আর এখন নাচোর শাস্তি কমিয়ে আনা হলো।’

অলিম্পিক স্টেডিয়ামে এল ক্ল্যাসিকোয় স্বাগতিক হওয়ার আগে দুটি ম্যাচ খেলবে বার্সা। রোববার লা লিগায় অ্যাথলেটিক বিলবাও এবং বুধবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে মাঠে নামবে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

ট্যাগ: জাভিনাচোবার্সেলোনারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অগ্নিসন্ত্রাসের মামলাগুলো দ্রুত সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর অনুরোধ

পরবর্তী

বলিউড তারকারাও ঘুরছেন মণ্ডপে মণ্ডপে!

পরবর্তী
বলিউড তারকারা মণ্ডপে মণ্ডপে ঘুরছেন, উৎসবের আনন্দে মেতে উঠেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড তারকারাও ঘুরছেন মণ্ডপে মণ্ডপে!

শাইখ সিরাজের ছবি, তিনি হাসছেন ও গ্লাসে চা ধরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাটির মানুষ শাইখ সিরাজ’ বইয়ের প্রকাশনা উৎসব

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT