চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপসে মুগ্ধ নচিকেতা, আসছে ‘অন্যরকম’ গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
বিনোদন
A A
নচিকেতা ও তাপস একসঙ্গে গানে মগ্ন, সঙ্গীতের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনমুখী শিল্পী হিসেবে বেশ সুনাম পশ্চিম বাংলার কিংবদন্তী শিল্পী নচিকেতার। সেই নচিকেতা আসলেন বাংলাদেশে গাইতে। তবে, এবার অন্যরকম গানে-আয়োজনে।

এই সময়ের বাংলা গানের অন্যতম জনপ্রিয় মুখ তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন গানে কণ্ঠ দিলেন তিনি। ২৮ ফেব্রুয়ারি গান-গল্প আড্ডার মাঝেই গানের রেকর্ডিং অনুষ্ঠিত হয়। গানটিতে ব্যবহৃত হয়েছে নচিকেতার একটি কবিতাও।

নচিকেতাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাপস। অন্যদিকে তাপসের সঙ্গে গান-আড্ডায় মেতে উঠেছেন নচিকেতাও।

Banglabid

তিনি বলেন, আমি আসার আগে তাপসের ‘উইন্ড অব চেঞ্জ’-এর কাজগুলো দেখেছি। আমি অভিভুত। বাংলা ভাষার গানগুলোকে নতুন করে প্রাণ দিয়েছে সে। সাক্ষাতে এসে মনে হয়েছে- অনেক শিল্পীর সাথেই সঙ্গত করেছি, থেকেওছি কিন্তু তাপসের মতো এরকম এনার্জিটিক লোক আমি ৪৫ বছর আগে দেখেছিলাম। ৪৫ বছর আগে যাকে দেখেছিলেন তাকে দেখেছিলাম আয়নায় (নিজেকে)। তারপর এই ছেলেটাকে দেখছি।

গানটি প্রসঙ্গে তিনি বলেন, এরই মধ্যে একটা গান তৈরি হয়েছে। গানটার মধ্যে আমার একটা কবিতাও গেল। আমি যে ধরনের গান সচরাচর গেয়ে থাকি এ গানটা সেরকম নয়। এ গানটা একদম অন্যরকম। গানটা আপনাদের শুনতে হবে।

তাপস বলেন, স্বপ্নটা সত্যি হচ্ছে। আমি নচিকেতার দারুণ ভক্ত। তার গান বাংলা গানকে সমৃদ্ধ করেছে, আমার মতো বহু তাপসকে এমনকি যারা বাংলা গানকে ভালোবাসে তাদেরকে হয়তো বাঁচিয়ে রেখেছে তার গানের একটি কথা। নচিকেতাকে পেয়ে কে কী করেছে জানি না, আমি কী করতে চাই তা আসলে কাজের মধ্য দিয়েই প্রকাশিত হোক। তিনি যদি আমার গানকে গ্রহণ করেন, তাহলে একসঙ্গে আরও অনেক কিছু করার প্রত্যাশা রাখছি।

Reneta

গানবাংলা সূত্রে জানা যায়, নচিকেতার কণ্ঠে এক বা একাধিক গানের এই নতুন চমক খুব শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে টিএম রেকর্ডসের ব্যানারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানগান বাংলাতাপসনচিকেতালিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একই দিনে দুইবার ব্যাট করল সাউথ আফ্রিকা

পরবর্তী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ

পরবর্তী
প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ

ব্যবসায়ীদের সাথে আলোচনা করছেন একজন যুবক, দোকানে নানা পণ্য প্রদর্শিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকুরি ছেড়ে ব্যবসা: গল্পকেও হার মানানো বাস্তবতা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT