ক্রিকেট

নোয়াখালীর জার্সিতে ছেলের সঙ্গে খেলবেন নবি

নোয়াখালী ০ কিলোমিটার সাইনবোর্ডের সামনে দুই ব্যক্তি গাড়িতে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী শহরে প্রবেশের জন্য সাইনবোর্ড দেখাচ্ছে, দুই ব্যক্তি গাড়ির মধ্যে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। কদিন আগেই সরাসরি চুক্তিতে মোহাম্মদ নবিকে দলে নিয়েছিল তারা। এবার আফগানিস্তান অলরাউন্ডারের ছেলে হাসান ঈসাখিলকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল দ্বাদশ আসরে বাবা ও ছেলেকে দেখা যাবে একই দলের জার্সিতে।

মঙ্গলবার ইসাখিলকে দলে নেয়ার বিষয়টি জানিয়েছে নোয়াখালী। ১৯ বর্ষী ইসাখিলের আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলা হয়নি। তবে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠ মাতিয়েছেন।

আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই সিলেটে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ঈসাখিলের। এর আগে গত ৩ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিটি জানায়, আইএল টি-টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে নবি টুর্নামেন্ট শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন।

তরুণ ওপেনার গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩০টি টি-টুয়েন্টি ম্যাচে ৭৩৪ রান করেছেন। পাশাপাশি প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটেও ভালো পারফরম্যান্স করেছেন।

বিষয়:ঈসাখিল নবি নোয়াখালী বিপিএল-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…